Header Ads

Header ADS

Free fire M1887 gun skin

 Free fire M1887 gun skin

অনেকে ই দেখলাম M1887-এর skin নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন। তাই ভাবলাম আমার নিজের অভিজ্ঞতা থেকে এই বিষয়ে কিছু বলি।

প্রথমেই compare করি without skin vs Tropical Parrot অর্থাৎ যেটা এখন Step Up event-এ রয়েছে।

Skin ছাড়া সবাই কমবেশি চালিয়েছেন,তাই সবাই এ বিষয়ে অবগত।

এখন আসি skin-এ,আমার চালিয়ে যা মনে হয়েছে সেটাই বলছি, একদম short থেকে mid range পর্যন্ত ড্যামেজ ১ করে বেশি পাবেন। অর্থাৎ ১ গুলিতে ৬ টি ছোট ছোট গুলি বের হয়, প্রত্যেকটিতে ১ করে বেশি ডেমেজ পাবেন। Long range-এ ড্যামেজ সমান (এখানে range বলতে শুধু M1887-এর range বোঝানো হয়েছে)।অনেকের ধারণা range - হওয়ায় ড্রাগ হেডশট কম লাগবে, এটি একেবারেই ভুল। range কম হওয়ায় long range-এ ড্যামেজ কম পাবেন, কিন্তু skin-এ ড্যামেজ + থাকায় long range-এ ড্যামেজ সমান হয়ে যায়, এতোটুকুই পার্থক্য।

এখন আসি accuracy-এর বিষয়ে, আমার মতে এখানেই গানটির বিশেষত্ব লুকিয়ে রয়েছে।এনিমি মুভমেন্ট চলাকালীন without skin গুলি রিকোয়েল করে(অত ভালো এইম না থাকলে), কিন্তু এই skin-এ কম রিকয়েল পাবেন।৬ টি গুলির ৪-৫ টি লাগে।হেডশট-এর বেলায়ও একই, বিনা skin-এ ২ টা হেডে লাগলে skin-এ সেটা ৩-৪ টা লাগে।

এই skin-এ আমার ড্রাগ হেডশট বেশি লাগে বিনা skin-এর থেকে। এর সঠিক ব্যাখ্যা আমার কাছে নেই।


এখন আসি ছবির নিচের skin-এর বিষয়ে।এই skin-এর এবিলিটি ছবির মতোই ধরে নিচ্ছি। তো ফায়ার রেট ++ হলে এই skin কন্ট্রোলে সমস্যা হতে পারে।আমার মতে এই গানের ফায়ার রেট যথেষ্ট ভালো, এর থেকে আরও বেশি হলে কন্ট্রোলে অসুবিধা হতে পারে, এমনটা মনে হতে পারে অ্যাকুরেসি কম। আর এই skin-এ অ্যাকুরেসি - । সুতরাং এই skin কন্ট্রোল করতে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। Mid range-এ গুলি ছড়িয়ে যেতে পারে। দ্বিতীয় গুলি এনিমির গায়ে ঠিকমতো নাও লাগতে পারে। তবে রিলোড + সত্যিই কাজের।

দ্বিতীয় skin-এর ব্যাপারে যা বলেছি তা আমার এতদিনের গেম এর অভিজ্ঞতা থেকে। এমন অনেক বার হয়েছে, এবিলিটি দেখে ভেবেছি গান‌ টি অতটা ভালো নয়,কিন্তু চালানোর পর তা একদম মনে হয়নি। তাই চালানোর আগে সঠিক ভাবে কিছু বলা যাচ্ছে না।


অনেকেই দুটি স্কিনের মধ্যে কোনটি নিবেন সেটা নিয়ে দ্বিধায় আছেন। Tropical Parrot নিলে আপনি হতাশ হবেন না আশা করি। ৯৩৭ ডায়মন্ড এ skin-এর সাথে দুটি costume পাচ্ছেন(ভাগ্য ভালো থাকলে কমেও পেতে পারেন)।


আর দ্বিতীয় skin টি next Weapon Royal এ দেখা যেতে পারে। কারণ Tropical Parrot যেহেতু Web Event-এ দিয়েছে তাই এত তাড়াতাড়ি আবার Web Event এ একই গানের skin না দেওয়ার সম্ভাবনা বেশি। যদি দেরিতে আসতো তবে Web Event-এ আসার সম্ভাবনা ছিল,কিন্তু এই skin Incubator শেষ হওয়ার আগেই আসবে।কারণ Incubator এর থিমের উপর এই skin বানানো (ওখানে Character এর হাতে vss এর skin টা দেখলেই বুঝবেন)।

m1887 gun skin


ভুল-ত্রুটি অথবা যেকোনো বিষয়ে কমেন্ট বক্স-এ আপনার মন্তব্য রেখে যেতে পারেন।


#HappyGaming

No comments

Theme images by fpm. Powered by Blogger.